বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা


hasan প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন /
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখা এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়। বেলা সাড়ে ১১ টায় ছোট বাজার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়।

আনন্দ র‍্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মিলিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের  সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, সিনিয়র সহ সভাপতি মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।

 

(এ কে এম আব্দুল্লাহ্)