
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা শহরের রাজুর বাজারে হাবীবা ইন্টারপ্রাইজের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক কর্মকর্তা সুব্রত কুমার কর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোলাম মোস্তাফা, মিনা আক্তার ও বিলকিস আক্তার বৃষ্টি নারী উদ্যোক্তা ফারহানা সুলতানা লিনুসহ আরো অনেকে।
সভায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নিজস্ব উদ্যোগে আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আয়োজকরা জানান, নারীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
(আব্দুর রহমান)
আপনার মতামত লিখুন :