
রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম:
ফুটবল বিশ্বে ব্রাজিলের সাফল্য ও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। শহরের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় অংশ নেন শতাধিক সমর্থক।
হাতে ব্রাজিলের পতাকা, গায়ে হলুদ-সবুজ জার্সি। প্রিয় দলের স্লোগানে মুখরিত নেত্রকোনা শহর। ব্রাজিলের জয় উদযাপন এবং দলের প্রতি সমর্থন জানাতে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা।
আজ ১২ জুন শুক্রবার বিকালে শহরের পুরাতন কালেক্টর মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এ সময় সমর্থকরা ব্রাজিল দলের প্রশংসা করে নানা স্লোগান দেন। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা ফুটবলের প্রতি তাদের ভালোবাসার কথা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :