
বিশেষ সংবাদদাতা:
আসন্ন ২নং মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। “জনতার একতা, উন্নয়নে সততার অঙ্গীকার” এবং “সবার আগে বাংলাদেশ, বৈষম্যের দিন শেষ”—এই প্রতিপাদ্য সামনে রেখে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন টেংগা গ্রামের সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ লুৎফুল কবীর খান (কামরুল)।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় জানিয়ে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছেন তিনি।
উচ্চশিক্ষিত ও নীতিবান প্রতিনিধি হিসেবে পরিচিত বি.এ (অনার্স), এম.এ, কামিল (ফার্স্ট ক্লাস) ও দাওরায়ে হাদিস ডিগ্রিধারী অধ্যাপক লুৎফুল কবীর খান জানান, ২নং মেদনী ইউনিয়নকে সম্পূর্ণ মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
এলাকাবাসীর একাংশ মনে করছেন, মেদনী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর মতো একজন শিক্ষিত ও সততাসম্পন্ন নেতৃত্বের বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :