
কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়ন পরিষদের নেতৃত্বের ইতিহাস প্রায় শত বছরের পুরোনো। চিরাং ইউনিয়ন পরিষদ সূত্রে প্রাপ্ত তালিকা অনুযায়ী, ১৯২৮ সালে মোঃ আঃ ছমেদ খান দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ ইউনিয়নের কর্ণধারদের ধারাবাহিক ইতিহাস। তিনি ১৯৩২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর মোঃ ময়েজ উদ্দিন খান ১৯৩২ থেকে ১৯৪২ সাল, মৌলানা আঃ জলিল ভূঞা ১৯৪২ থেকে ১৯৫২ সাল, মোঃ গিয়াস উদ্দিন খান ১৯৫২ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৫৭ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত সরকারি কর্মচারী দায়িত্ব পালন করেন। এরপর ডাঃ দীরেন্দ্রনাথ সরকার দীর্ঘ ১৩ বছর, ১৯৫৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত আবারও সরকারি কর্মচারী দায়িত্ব পালন করেন। পরে ডাঃ সৈয়দ আঃ খালেক ১৯৭২ থেকে ১৯৭৩ সাল এবং মোহাম্মদ আলী ভূঞা ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
চিরাং ইউনিয়নের নেতৃত্বের ইতিহাসে উল্লেখযোগ্য অধ্যায় শুরু হয় ১৯৭৭ সালে মোঃ আতিকুর রহমান ভূঞার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৪, ১৯৮৪ থেকে ১৯৮৭ এবং ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অর্থাৎ প্রায় ১৫ বছর ইউনিয়ন পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি।
এরপর ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মোছাঃ সালমা আক্তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন এডভোকেট নাজামুল হক ভূঞা (কচি)। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্বে ফেরেন মোছাঃ সালমা আক্তার। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০১১ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন মশিউর রহমান ভূঞা (লিটন)। তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালের নির্বাচনী পর্বে চিরাং ইউনিয়নের নেতৃত্বে পরিবর্তন আসে এবং মাহবুব আলম খান দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২২ সালে এনামুল কবীর খান চেয়ারম্যান নির্বাচিত হন।
এভাবে ১৯২৮ সাল থেকে চিরাং ইউনিয়ন পরিষদের নেতৃত্বে একের পর এক পরিবর্তন ঘটলেও দীর্ঘ সময় ধরে কয়েকজন চেয়ারম্যানের ধারাবাহিক নেতৃত্ব ইউনিয়নের রাজনৈতিক ও স্থানীয় সরকার ব্যবস্থার ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে আছে। এর মধ্যে মোঃ আতিকুর রহমান ভূঞার প্রায় ১৫ বছরের নেতৃত্ব এবং মোছাঃ সালমা আক্তারের দুই দফায় চেয়ারম্যানের দায়িত্ব পালন বিশেষভাবে উল্লেখ করার মতো।
(মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া (নেত্রকোনা)
আপনার মতামত লিখুন :