
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম ও পৌর বিএনপি নেতা এনামুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুদের শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
(নূর মোহাম্মদ জরিপ)
আপনার মতামত লিখুন :