জমিদার আমলের নাট্যশালা থেকে ঝলমল সিনেমা হল আগুনে পুড়ে ছাই ঐতিহ্যের স্মৃতি
hasan
প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন /
০
ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলটি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খবিরুল আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। গৌরীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

একসময় এখানে জমিদার আমলের নাট্যশালায় জমত মানুষের ভিড়। সংস্কৃতি, বিনোদন আর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে ছিল এই স্থানটির দীর্ঘ ইতিহাস। সময়ের পরিক্রমায় সেই নাট্যশালাই রূপ নেয় প্রতিমা এবং পরবর্তীতে ঝলমল সিনেমা হল-এ
কত মানুষের শৈশব, কৈশোর আর তারুণ্যের স্মৃতি জড়িয়ে ছিল এই প্রেক্ষাগৃহকে ঘিরে। রুপালি পর্দায় সিনেমা দেখার সেই দিনগুলো ছিল এক সময়ের বিনোদনের অন্যতম আকর্ষণ।
কিন্তু আজ সেই চেনা স্থানটি কেবলই স্মৃতি।
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে একসময়ের এই পরিচিত স্থাপনা। আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়েছে ভবনের গুরুত্বপূর্ণ অংশ, আর তার সঙ্গে যেন পুড়ে গেছে একটি সময়ের ইতিহাস ও অসংখ্য মানুষের স্মৃতিও।
(সুপক রঞ্জন উকিল)
আপনার মতামত লিখুন :