কেন্দুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শান্তির সংবাদ সম্মেলন


hasan প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন /
কেন্দুয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শান্তির সংবাদ সম্মেলন

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবে সোমবার বিকালে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেস যুবদল নেতা সাইফুল ইসলাম খান শান্তি।

‎গত ২ সেপ্টেম্বর আনুমানিক দুপুর দেড়টার দিকে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের দুর্গা টেলিকমের সামনে হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম খান (শান্তি)।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী মো. সাইফুল ইসলাম খান জানান, ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আবিদ আহমেদ খান (নাদিম) নামের এক যুবক হঠাৎ তার ওপর হামলা করে এবং তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

‎এ সময় স্থানীয় দোকানদার ও সাধারণ জনগণ ঘটনাটি দেখতে পেয়ে ওই যুবককে ধাওয়া করেন। পরে সে কেন্দুয়া  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এম. এ মতিনের বাসায় আশ্রয় নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবিদ আহমেদ খান (নাদিম)-কে আটক করেন।

‎পরে স্থানীয় লোকজন তাকে একটি শোরুমে বসিয়ে তার পরিবারের সদস্যদের খবর দেন। অভিযোগকারী জানান, পরিবারের পক্ষ থেকে তার চাচাতো মামা সুমন মিয়াকে খবর দেওয়া হলে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় সুমন মিয়া সাত দিনের মধ্যে বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে আবিদ আহমেদ খান (নাদিম)-কে স্থানীয় লোকজনের কাছ থেকে জিম্মায় নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
‎তবে পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন মো. সাইফুল ইসলাম খান। তিনি দাবি করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।

‎এ বিষয়ে  সাইফুল ইসলাম খান শান্তি আরও জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট  আমি এর তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাচ্ছি । তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন।
‎অভিযোগকারী আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে এবং তিনি তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া(নেত্রকোনা)