‎কেন্দুয়ার রোয়াইলবাড়ি ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত


hasan প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন /
‎কেন্দুয়ার রোয়াইলবাড়ি ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে  মাদক রিরোধী আহ্বায়ক কমিটির উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।


‎শনিবার সন্ধ্যার পর রোয়াইলবাড়ী বাজার সংলগ্ন এইচ. এ.ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের অফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎এতে  সুরজ চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা
‎সভায় বক্তব্য রাখেন আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নবিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, রাকিবসহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

‎সভায় বক্তারা মাদককারবরি ও সেবনকারিদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের  ঘোষণা করেছেন। সভায় বক্তারাআরও বলেন  “আমতলা রোয়াইলবাড়ী  ইউনিয়নে যারা মাদকসেবী ও কারবারীদের  জায়গা নেই বলেও কঠোর হুঁশিয়ারি দেন তারা।

‎তারা আরও বলেন, _”মাদক প্রতিরোধ বা নির্মূল করাই আমাদের প্রধান কাজ। সকলে মিলে আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। এছাড়াও এ সভায় বিবিধ আলোচনাসহ আগামীদিনে মাদক বিরোধী পূর্ণাঙ্গ  কমিটি গঠনের আলোচনাও করা হয়।

‎(মাঈন উদ্দিন সরকার,কেন্দুয়া-নেত্রকোনা)