
আগামীদিনে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠক মোঃ আতাউর রহমান কাদেরী।
কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের কৃতি সন্তান আতাউর রহমান কাদেরী দীর্ঘদিন ধরে রাজনীতি, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং কেন্দুয়া উপজেলা সমিতি, ঢাকা-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক।
গত এপ্রিল মাসে গঠিত বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সভাপতি হিসেবে মনোনীত হন। সাংবাদিকতা ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তার সরব উপস্থিতি রয়েছে। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও নার্সদের মাঝে খাবার বিতরণ এবং রোগীদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হন। এছাড়া বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও কর্মী সমাবেশেও নিয়মিত অংশগ্রহণ করছেন তিনি।
জনপ্রতিনিধিত্ব সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরে আতাউর রহমান কাদেরী বলেন, “জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়, এটি মানুষের পাশে থাকার একটি সুযোগ। একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষের আস্থা।”
তিনি জানান, সুযোগ পেলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে কেন্দুয়া উপজেলার মানুষের কথা শোনা এবং এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে চান।
তার নির্বাচনী ভাবনা ও কর্মপরিকল্পনায় রয়েছে:কৃষি ও কৃষকের উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ,যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,স্বাস্থ্যসেবার উন্নয়ন ও আধুনিকায়ন,রাস্তা-ঘাট, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎসহ অবকাঠামোগত উন্নয়ন,নারী, শিশু ও প্রবীণদের অধিকার প্রতিষ্ঠা,,স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা।
আতাউর রহমান কাদেরী বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। কেন্দুয়ার উন্নয়ন ও জনসেবাই আমার অঙ্গীকার। স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে মানুষের প্রত্যাশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব সংগঠক হিসেবে তিনি যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে বর্তমানে তিনি রাজনৈতিক ও সামাজিক পরিসরে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি কেন্দুয়াবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
( মাঈন উদ্দিন সরকার রয়েল)
আপনার মতামত লিখুন :