
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে আজ দুপুর ২টায় বাবা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে।বিশ্বস্ত সূত্রে জানাগেছে এ ঘটনায় ছেলে আবিদ মিয়া (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বাবা এনামুল মিয়া (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। সে সময় তারা নিজ গৃহে ঘুমিয়ে ছিলেন বলে দাবি তাদের । কোন কিছু বুঝে ওঠার আগেই তারা এই ভয়াবহ হামলার শিকার হন। গুরুতর আহত বাবা-ছেলেকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে যানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছেলে আবিদ মিয়া আজ রাত ৮টায় মৃত্যু বরন করেছেন।
পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে ঢুকে বাবা-ছেলেকে মারধর করেন।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, তা জানা যায়নি। পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিস্তারিত আসছে……
আপনার মতামত লিখুন :