নেত্রকোণার দূর্গাপুরে ১১০ বোতল মাদক এসকাফসহ নারী আটক


hasan প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন / ০
নেত্রকোণার দূর্গাপুরে ১১০ বোতল মাদক এসকাফসহ নারী আটক

নেত্রকোণার দূর্গাপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১০বোতল কোডিন ফসফেট যুক্ত মাদক এসকাফসহ এক নারীকে আটক করা হয়েছে।

অভিযানে স্বামী আবুল কালাম পালিয়ে গেলেও তার মাদক ব্যবসায়ী স্ত্রী আমেনা খাতুন (৩৫) কে আটক করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারী লক্ষীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এব্যাপারে দূর্গাপুর থানায় একটি মামলা দায়েরের কাজ চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।