
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১২ নং আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক *শেখ গোলাম মোস্তফা বাবলু*।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় তিনি। ছাত্রদল থেকে উঠে আসা ধাপে ধাপে এগিয়ে যাওয়া এই ত্যাগী নেতার পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি রয়েছে এলাকায়। জনকল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে সমাজ উন্নয়নে রাতদিন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, *”আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে যারা মাদকসেবী ও কারবারীদের জায়গা হবে না। জীবন দিয়ে হলেও ইউনিয়নকে মাদকমুক্ত করবো।”* এই ইউনিয়নে মাদকসেবী ও কারবারীদের জায়গা নেই বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, _”মাদক প্রতিরোধ বা নির্মূল করাই আমাদের প্রধান কাজ। সকলে মিলে আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্যই কাজ করি। মানুষ আমাকে ভালোবাসে আমিও মানুষের কাজ করতে ভালোবাসি।”
*”জনগণের সেবা আমার অঙ্গীকার, একসাথে গড়বো উন্নত ভবিষ্যৎ”* — এই স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে প্রচারণা শুরু করেছেন স্থানীয়রা। “প্রচারে: ইউনিয়নবাসী” ব্যানারে তাকে চেয়ারম্যান হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে।
ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা যায়, তারা একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব চেয়ারম্যান চান। এলাকার রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যে ভূমিকার রাখবে, জনগণের সুখে দুঃখে পাশে থাকবে এমন মানুষকেই চেয়ারম্যান হিসেবে চান এলাকাবাসী।
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে শেখ মোস্তফা কামাল বাবলু বলেন, এলাকাবাসী চাইছে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হই, তাই আগামী দিনে ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন পেলে _”সময় এলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবো। তবে দল এবং জনগণ চাইলে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি জনসেবা করতে চাই।”_ তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, _”আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। দল ও জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”_
(মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া-েনেত্রকোনা)
আপনার মতামত লিখুন :