বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী


hasan প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন /
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী

(নিজস্ব প্রতিবেদক)

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আবদুল বারী ড্যানীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এ টি এম আবদুল বারী ড্যানী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এ ধরনের কোনো সম্পৃক্ততা থাকলে নিয়োগ কার্যকর হওয়ার আগে তা পরিত্যাগ করতে হবে।

এ ছাড়া তাঁর বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।