
বর্তমান সময়ে ভিডিও ক্যামেরা শুধু একটি যন্ত্র নয়, এটি স্মৃতি সংরক্ষণ, সংবাদ পরিবেশন, অনুষ্ঠান ধারণ এবং সৃজনশীল কাজের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এই মূল্যবান যন্ত্রে কোনো ত্রুটি দেখা দিলে ব্যবহারকারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এমন সময় নির্ভরতার নাম হয়ে উঠেছেন সিঙ্গাপুর ও চীন থেকে প্রফেশনাল ক্যামেরা সার্ভিসিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ টেকনিশিয়ান মোঃ সজিব।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তরিক সেবার মাধ্যমে তিনি ক্যামেরা ব্যবহারকারীদের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। Sony, Canon, Panasonic-সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রফেশনাল ভিডিও ক্যামেরার জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান করে তিনি ইতোমধ্যে অসংখ্য গ্রাহকের বিশ্বাস অর্জন করেছেন।
মোঃ সজিব জানান, ক্যামেরা সার্ভিসিং শুধু একটি পেশা নয়, এটি তার কাছে দায়িত্ব ও ভালোবাসার একটি ক্ষেত্র। তাই প্রতিটি ক্যামেরা তিনি নিজের সম্পদের মতো যত্ন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত করেন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করেন।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ১৭১ নম্বর দোকানে অবস্থিত “সজীব ক্যামেরা সার্ভিস” এখন ক্যামেরা ব্যবহারকারীদের অন্যতম নির্ভরতার ঠিকানা। সংবাদকর্মী, ভিডিওগ্রাফার, ইউটিউবার, ইভেন্ট ম্যানেজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যামেরা অপারেটররা নিয়মিত এখানে এসে সেবা গ্রহণ করছেন।
গ্রাহকদের মতে, দক্ষতা, সততা এবং দ্রুত সেবার কারণে মোঃ সজিব অন্যদের থেকে আলাদা। অনেকেই দূর-দূরান্ত থেকে তাদের মূল্যবান ক্যামেরা নিয়ে আসেন শুধুমাত্র তার দক্ষ হাতে সঠিক সমাধান পাওয়ার আশায়।
মোঃ সজিব বলেন, “গ্রাহকদের সন্তুষ্টিই আমার সবচেয়ে বড় অর্জন। তাদের আস্থা ও ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত আরও ভালো সেবা দিতে অনুপ্রাণিত করে।”
ক্যামেরার যেকোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তায় না থেকে নির্ভরযোগ্য সমাধানের জন্য চলে আসতে পারেন সজীব ক্যামেরা সার্ভিস, ১৭১, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, ঢাকা। যেখানে অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিকতার সমন্বয়ে আপনার প্রিয় ক্যামেরাটি ফিরে পাবে নতুন প্রাণ।
(আব্দুর রহমান স্টাফ রিপোর্টার)
আপনার মতামত লিখুন :