নতুন ইউএনও হিসেবে সানজিদা চৌধুরীকে কেন্দুয়ায় পদায়ন


hasan প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৭:০১ অপরাহ্ন /
নতুন ইউএনও হিসেবে সানজিদা চৌধুরীকে কেন্দুয়ায় পদায়ন

 

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সানজিদা চৌধুরী-কে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।

‎মঙ্গলবার (২২ জুলাই ২০২৬) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সানজিদা চৌধুরী বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তাঁকে কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

‎এছাড়া একই প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাকে ২২ জুলাই ২০২৬ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদান না করা পর্যন্ত তিনি নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎কেন্দুয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও জনসেবার মানোন্নয়নে নবনিযুক্ত ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।

 

‎(মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া)