
বর্তমান সরকারকে ‘মুজিববাদী সংবিধানের’ পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত বুধবার (১৫ জুলাই) রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারকে বলছি, মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হোন।” এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সমাবেশে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্যসচিব ফিরোজ আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদিসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে সন্ধ্যার পর শহরের সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন :