নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত নেত্রকোণার তাজুল ইসলাম আকন্দ


hasan প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন /
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত নেত্রকোণার তাজুল ইসলাম আকন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামের সন্তান মোঃ তাজুল ইসলাম আকন্দ।

গত ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরাইরা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত দলীয় প্যাডে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। ওই কমিটিতে তাজুল ইসলাম আকন্দকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
তাজুল ইসলাম আকন্দ কেন্দুয়া উপজেলার আশুজিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আব্দুস সালাম আকন্দ। বর্তমানে তিনি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত।

এর আগে তিনি কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্ররাজনীতিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ এবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব লাভ করেন।

তাজুল ইসলাম আকন্দ বলেন, দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাব।

তাঁর এ নির্বাচনের খবরে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তারা তাঁর সফল নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 

(হৃদয় রায় সজীব)