বিজিবি সদস্যের বাবা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত


hasan প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন /
বিজিবি সদস্যের বাবা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
ময়মনসিংহের গৌরীপুরে  বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে ছু*রিকাঘাতে হ/ত্যা করেছে দু”র্বৃত্তরা।
রবিবার (৫ জুলাই) রাত ১০ টার দিকে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়ক এলাকায় এ হ*ত্যাকান্ডটি ঘটে।
নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নে গোয়েন্দা শাখায় কর্মরত মাজহারুল ইসলাম আকাশের বাবা। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহ*ত ব্যক্তির স্বজনরা জানান, ঘটনার দিন রাতে আব্দুল বারেক চা পানের জন্য বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে স্থানীয় বয়রা বাজারে যান। বাজার থেকে ফেরার পথে বাড়ির কাছে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় আসতেই দু”র্বৃত্তরা গতিরোধ করে। একপর্যায়ে দু”র্বৃত্তরা তাকে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছু-রিকাঘাতে র”ক্তাক্ত জ/খম করে রাস্তার পাশে ক্ষেতে ফেলে রাখে। ঘটনার পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার মেয়ের মোবাইল নম্বরে কল করে হামলার বিষয়টি নিশ্চিত করে একজন বলেন, “আমরা তোমার বাবাকে মারতে চাইনি।” মোবাইলে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ছু/রিকাহত আব্দুল বারেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১ টার দিকে তার মৃ/ত্যু হয়।
তারা আরও জানান, মারা যাওয়ার আগে আব্দুল বারেক বলে গেছেন – স্থানীয় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে।
নি-হতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, হয়তো ছি”নতাইয়ের উদ্দেশ্য তার বাবার গতিরোধ করা হয়েছিল। ছি”নতাইকারীদের চিনে ফেলায় তার বাবাকে ছু”রিকাহত করে সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান- ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
(সুপক রঞ্জন উকিল)