জলবায়ু সচেতনতায় মদনে বৃক্ষরোপণ


hasan প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন /
জলবায়ু সচেতনতায় মদনে বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার মদনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং অ্যাকসেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আম, কাঁঠাল, নিম ও মেহগনি প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, মদন থানার ওসি মো. সালাউদ্দিন করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, এমপির প্রতিনিধি মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যার বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

 

(নূর মোহাম্মদ জরিপ)