নেত্রকোনায় শুরু ‘Shaheen Education Family–Channel i Spelling Star 2026’ এর অডিশন


hasan প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন /
নেত্রকোনায় শুরু ‘Shaheen Education Family–Channel i Spelling Star 2026’ এর অডিশন

দেশের ৩৪টি জেলার ৪০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে Shaheen Education Family–Channel i Spelling Star 2026 প্রতিযোগিতার অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় আজ নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার বাছাইপর্ব।

নেত্রকোনা জেলার পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয় দত্ত উচ্চ বিদ্যালয়কে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মেধা, আত্মবিশ্বাস ও ইংরেজি বানান দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার এ পর্ব অনুষ্ঠিত হয়।

আজকের পরীক্ষা পরিদর্শন করেন মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, ডিএসবি কর্মকর্তা ইকবাল হোসেন, নেত্রকোনা শাহীন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম এবং আবু ওয়াহীদ রেজা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

(আব্দুর রহমান)