নিজ অর্থায়নে ২০০ কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করলেন বিএনপি নেতা এনামুল হক


hasan প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন /
নিজ অর্থায়নে ২০০ কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করলেন বিএনপি নেতা এনামুল হক

নেত্রকোনার মদন উপজেলায় নিজ অর্থায়নে ২০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করেছেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক।

মঙ্গলবার (২১ শে জুন) উপজেলার (পুরাতন বাসস্ট্যান্ড) এলাকায় তাহার চেম্বারে কৃষকদের হাতে এসব আমন ধানের বীজ তুলে দেওয়া হয়। এ সময় , কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,পৌর মহিলা দলের সহ সভাপতি শিমু আক্তার, স্হানীয় গণমাধ্যম ব্যাক্তিবর্গ বীজ বিতরণকালে বিএনপি নেতা এনামুল হক বলেন, “কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

(নূর মোহাম্মদ জরিপ)