ন্দুয়ার  রওশন ইজদানি একাডেমির সভাপতি রাজিব তালুকদার


hasan প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন /
ন্দুয়ার  রওশন ইজদানি একাডেমির সভাপতি রাজিব তালুকদার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের অনুমোদনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রওশন ইজদানি একাডেমির চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

‎গত ১৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক আদেশে বোর্ড কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন দেয়। এতে বোর্ড কর্তৃক মনোনীত সদস্য হিসেবে রাজিব তালুকদারকে সভাপতি করা হয়েছে।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক সদস্য মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো.আশরাফুল  হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এ অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

‎নবনিযুক্ত সভাপতি রাজিব তালুকদার বলেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে রওশন ইজদানি একাডেমিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে দায়িত্ব পালন করতে চাই।”

‎তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

‎(মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া)