নেত্রকোনায় জেলা এনজিও ও ক্ষুদ্রঋণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


hasan প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন /
নেত্রকোনায় জেলা এনজিও ও ক্ষুদ্রঋণ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এনজিও বিষয়ক মাসিক এবং ক্ষুদ্রঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৮ জুলাই) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ওয়াহিদুজ্জামান।

​সভায় এনজিও সমূহের চলমান কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র সার্বিক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন সংস্থার সহকারী কর্মসূচি পরিচালক জনাব খালেদ এহ্তেশাম।

​পরবর্তীতে ব্র্যাকের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ‘প্রাইজ প্রকল্পের’ অর্জিত সাফল্য ও কাজের অগ্রগতি উপস্থাপন করা হয়। নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার মোট ১০টি উপজেলায় পরিচালিত এই প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন বিস্তারিতভাবে তুলে ধরেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থাপক এবং প্রাইজ প্রকল্পের ফোকাল পার্সন জনাব মো: লুৎফর রহমান।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, পরিচালক (পিএসইউ), স্বাবলম্বী উন্নয়ন সমিতি জনাব মো: পিয়াস, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর (নেত্রকোনা জেলা), প্রাইজ প্রকল্প জনাব মো: মাজহারুল ইসলাম চঞ্চল, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর (শেরপুর ও জামালপুর জেলা), প্রাইজ প্রকল্প।

​এছাড়াও উক্ত সমন্বয় সভায় নেত্রকোনা জেলায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নকারী ৫০টিরও বেশি এনজিওর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।